ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ঈদ সামনে রেখে সোনাইমুড়ীতে চলছে গরু মোটাতাজাকরণ

মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:৫২

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করছেন সোনাইমুড়ীর কৃষক ও খামারিরা। পশু বিক্রির সময় ঘনিয়ে আসায়, দিনরাত কাজ করে যাচ্ছেন তারা।

বেশি লাভের আশায় পরম যত্নে গরু মোটাতাজাকরণ করছেন নোয়াখালীর কৃষক ও খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস-খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুষি খাওয়ানোর মাধ্যমে গরু মোটাতাজা করছেন তারা। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায়, ঈদকে সামনে রেখে ছোট-বড় খামারের পাশাপাশি গরু মোটাতাজাকরণ করছেন অনেক কৃষক।

খামারিরা বলেন, ‘কুরবানিতে ভালো দাম পাওয়ার আশায় এখন থেকে গরুকে ভালোভাবে যত্ন করে যাচ্ছেন তারা।’ বিগত বছরে লাভের আশায় গরু পালন করলেও বাজারে ভারতীয় গরু বেশি থাকায় লোকসানের মুখে পড়েন বলে অভিযোগ খামারিদের। তবে এ বছর ভারত থেকে গরু আসা বন্ধ থাকলে লাভবান হবেন বলে জানান তারা।
সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার খামারি মো.জসিম উদ্দিন জানান,“দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে তার খামারের শ্রমিকরা। সারাবছর ধরে গরু তৈরি করে এখন ঈদের বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন। ভারতীয় গরু না আসলে ভালো দাম পাওয়ার আসা করেন তিনি”।

পশু মোটাতাজাকরণে কৃষক ও খামারিরা যাতে বিষাক্ত কোনো রাসায়নিক ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান সোনাইমুড়ী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কর্মকর্তা শ্রাবণী মজুমদার তৃপ্তি। তিনি প্রতিবেদককে বলেন, ‘আমরা খামারগুলোতে নিয়মিত পরিদর্শন করছি। ওষুধের দোকানগুলোতে যাতে ক্ষতিকর কোন ওষুধ বিক্রি না করে সেজন্য আমরা নিয়মিত মনিটরিং করছি”।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, এ বছর কোরবানি যোগ্য পশু ১০হাজার ৫শ ৭১টি। উপজেলায় দৃশ্যমান খামারের সংখ্যা ২৫০টি গরু ও ৪৪টি ছাগলের খামার রয়েছে।

উপজেলা ভেটেনারি সার্জন ডা.শুভ সূত্রধর প্রতিবেদককে জানান,“প্রতিটি এলাকায় গিয়ে খামারিদের উঠান বৈঠক করে পরামর্শ দিচ্ছি। বিনামূল্যে ঔষধ দিচ্ছেি। ভ্রাম্যমাণ ভ্যাটেনারি ক্লিনিক, প্রতিটি হাটে ২জন করে সংশ্লিষ্ট লোকবল অবস্থান করবে। বাজার মনিটরিং করবে বলেও জানান তিনি”।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি