হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ, সময়সূচি প্রকাশ
অবশেষে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার তা নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
পাকিস্তানের সাথে দ্বিতীয় ভেন্যু হিসেবে খেলা হবে শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে এবারের আসর, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। হাইব্রিড মডেলের কারণে ১৩ ম্যাচের ভেতর চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো গড়াবে শ্রীলঙ্কায়।
ছয় দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল এই ছয় দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে থাকছে সর্বমোট ১৩টি ম্যাচ।এশিয়া কাপের প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। 'এ' গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী নেপাল। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার ফোর পর্বে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
সময় ও ভেন্যু নিশ্চিত করলেও এসিসি এখনো সূচি চূড়ান্ত করেনি। তবে এ মাসের শুরুতের ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল ভারত নেই এমন চারটি ম্যাচ পাকিস্তান-নেপাল, বাংলাদেশ-আফগানিস্তান, আফগানিস্তান-শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা-বাংলাদেশ খেলা হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ