ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় রাস্তা সংস্কারে অনিয়ম


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৩ বিকাল ৫:৩৩
নেত্রকোনার বারহাট্টায় রাস্তা সংস্কারে নিম্ন মানের খোয়া ব্যবহার, পুরাতন ইট ব্যবহার ও রাতের আঁধারে রাস্তার কাজ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর থেকে বরইতলা বাজার পর্যন্ত  এক কিলোমিটার ৩৮০ মিটার রাস্তা সংস্কারে এ অনিয়মের অভিযোগ উঠেছে। 
 
তবে অভিযোগের বিষয়ে নিরব রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।এলাকাবাসী জানায়, রাস্তাটি সংস্কারে ঠিকাদার তার মন মতো কাজ করছেন। পুরাতন ইট ও খোয়া এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে। নতুন ইটগুলোও মানসম্মত নয়, খুবই নিম্ন মানের। এমনকি নিয়ম ভেঙে রাতের আঁধারে এই রাস্তায় কাজ করানো হয়। বাধা দিলে কারো কথা তারা শুনেন না। 
 
শেখেরপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও জাকির জানায়, রাস্তাটা সংস্কারে যত প্রকারের অনিয়ম করা সম্ভব তার সবটুকুই করছেন ঠিকাদার। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জেনেও কিছু বলছে না। সড়কটি খুড়ে পুরাতন খোয়া ও ইট বের করে সেগুলো আবার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে। নতুন ইট যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোও নিম্ন মানের। রাতের আধারে এই রাস্তার কাজ করা হয়। যেন এসব অনিয়ম মানুষ দেখতে না পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি। 
 
বারহাট্টা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রামভদ্রপুর থেকে বরইতলা থেকে পর্যন্ত ১৩৮০ মিটার রাস্তাটি সংস্কারে বরাদ্দ ৬০ লাখ টাকা। এ কাজের ঠিকাদার রুবেল মিয়া।ঠিকাদার রুবেল মিয়াকে এ বিষয়ে জানতে একাধিকবার দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। পরে এ কাজের সাব-ঠিকাদার স্থানীয় রমজান মিয়া বলেন, নিয়মানুযায়ী পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নতুন ইট এতে ভালো মানের পাওয়া যায় না। তবে যতটুকু সম্ভব ভালো মানের ইট দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ তদারকি আছে তাই অনিয়ম করার সুযোগ নেই। 
 
এ বিষয়ে বারহাট্টা এলজিইডির  প্রকৌশলী অমিত দে চন্দ্র দে বলেন, পুরাতন ইট ও খোয়া ব্যবহার করতে দোষ নেই। এগুলো তারা আমাদের কাছ থেকে কিনে নিয়েছে। তবে নতুন যে নিম্ন মানের ইটগুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ