কলমাকান্দায় পুলিশের অভিযানে ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গত বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে খারনৈই উনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মো. শাহ্আলম (৩৮) এর বসত ঘরে অভিযান চালিয়ে চৌকির নিচ হতে চারটি বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উক্ত টিমটি কলমাকান্দা সদর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবুল মিয়ার পিঠে থাকা ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ ছয় বোতল ভারতীয় মদ জব্দ এবং তাকে আটক করে। আটক বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মো. এখলাছ মিয়ার পুত্র।
তিনি আরও জানান, জব্দকৃত ১০৭ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য তিন লক্ষ ২১ হাজার টাকা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান