নেত্রকোনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোনায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৯টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র আলহাজ্জ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি আবু নাসের মিলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সুস্থ দেহে সুন্দর মনের বাস। খেলাধুলা শুধু মানুষকে বিনোদন দেয় না, নিয়মানুবর্তিতা, শৃংখলা ও চরিত্রগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে যুব সমাজকে দূরে রাখতেই নেত্রকোনায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টে নেত্রকোনার আটটি কলেজ অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নেত্রকোনা সরকারী কলেজ ১-০ গোলে দুর্গাপুর ডনবস্কো কলেজকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন