বিরামপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১৮ জুন-২০২৩) উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল ইফরানের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. সামসুজ্জামান সরকার সবুজ।
আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার পারভেজের সঞ্চালনায়, এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: তাহেরা খাতুন, মেডিকেল অফিসার ডা: তাহাজুল ইসলাম, ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা, সাংবাদিক মাহমুদুল হক মানিক, এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমূখ। এসময় চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, রবিবার (১৮ জুন) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৫০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৭৭০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি