সকারুদের বিপক্ষে যে একাদশে মাঠে নামছে আর্জেন্টিনা
বিশ্বকাপ শিরোপা জয়ের পর তৃতীয়বারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রীতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার কাছে এটা বিশ্বকাপের হারের প্রতিশোধ নেওয়ার ম্যাচ। বিশ্বকাপে এই সকারুদের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছিল এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া অস্ট্রেলিয়া।
তবে আর্জেন্টিনার কাছে ম্যাচটা বিশ্বকাপ বাছাইয়ের আগে দল গুছিয়ে নেওয়ার উপলক্ষ। তাই সকারুদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশে আছেন মূল মূল তারকারা।
বিশ্বকাপ ফাইনালে খেলা দল থেকে দুটি পরিবর্তন এনেছেন স্কালোনি। নিকোলাস ট্যাগলিয়াফিকোর বদলে শুরু করবেন মার্কোস আকুনা। ক্লান্তির কারণে শঙ্কা থাকলেও ম্যাক অ্যালিস্টার আছেন। জুলিয়ান আলভারেজের বদলে নিকোলাস গঞ্জালেজ আছেন।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?