ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৩ বিকাল ৫:৫৯

জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থানান্তর, উদ্বাস্ততা ও দ্বন্ধ-সংঘাত বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা অপরিকল্পিত বালু উত্তোলন, মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে ঢাকা, রাজশাহী ও নেত্রকোনা অঞ্চলের যুবদের অংশগ্রহনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাপনী দিনে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে তিনদিন ব্যাপি এ কর্মশালা সমাপ্ত হয়।

বিরিশিরি ওয়াইএমসিএ মিলনায়তনে বারসিক নেত্রকোনা অঞ্চল কর্তৃক আয়োজিত কর্মশালায় দেশের তিন অঞ্চলের প্রায় ৫০ জন যুবদের নিয়ে ওই এলাকার জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিরিশিরি, বিজয়পুর, কামারখালি, ভবানীপুর ও বহেরাতলী এলাকার ১০টি গ্রামের সাধারণ মানুষদের নিয়ে অত্র এলাকার বিভিন্ন সমস্যা গুলো চিহ্নিত করা হয়। অপরিকল্পিত বালু উত্তোল ও মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে অত্র এলাকার ফসলী জমি, কৃষক পরিবার, মৎস্যজীবী, নদীর পাড়ের মানুষ, গ্রামের আদিবাসী পরিবারসহ সাধারণ মানুষের জীবন-জীবিকায় কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয় গুলোর উপর গুরুত্ব দিয়ে এফজিডি, সাক্ষাৎকার, আলোচনা ও কেসস্টাডি  তৈরী করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বারসিক’র প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক ও পরিচালক পাভেল পার্থ, পরিচালক খাদ্য নিরাপত্তা ও বৈচিত্র্য বিভাগ সৈয়দ আলী বিশ্বাস, পরিচালক মিডিয়া বিভাগ, সমন্বয়কারী আরবান প্রকল্প জাহাঙ্গীর আলম, সমাজকর্মী কাকলী তালুকদার, আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, সহকারী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, কবি জনপদ চৌধুরী, প্রধান শিক্ষক হাসিনা আক্তার, শিক্ষক বকুল ঘোষ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ