ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জিদানের জার্সি নিয়ে এমবাপ্পেকে চাইলেন বেলিংহাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৩ দুপুর ১১:২২

নিজেদের খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার জুড বেলিংহামকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সে অনুষ্ঠানে নিজের একটি ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন ইংলিশ এ ফুটবলার। রিয়াল মাদ্রিদে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলতে চান।

 ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলিংহাম। ১৯ বছর বয়সী এ মিডফিল্ডারকে তাঁর আদর্শ ও রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানের ৫ নম্বর জার্সি দেওয়া হয়েছে।

সেখানে এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়া নিয়ে বেলিংহামকে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। এর জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে পারব না। আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। সে একজন মহান ফুটবলার। কিলিয়ান এমবাপ্পের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে কে না খেলতে চাইবে!’

রিয়ালে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘আমার কাছে অর্থ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে রিয়াল মাদ্রিদ সেরা। ঐতিহ্যগতভাবে তারা ইউরোপের সেরা। ক্লাবটির দুর্দান্ত এক ইতিহাস রয়েছে।’

শাফিন / শাফিন

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত