মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (২ আগস্ট) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের লাইলী বেগম (৫০), আবিদ মিয়া (৪৫), মাহবুব (৪০), হালুয়াঘাটের আবুল হোসেন (৭৯), ঈশ্বরগঞ্জের আলতাফ উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জের বিউটি আক্তার (৫০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল মজিদ (৫৫), গিয়াসউদ্দিন (৬৫), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাঁওয়ের নুরজাহান (৭০), ফুলপুরের সুরুজ আলী (৬০), আব্দুল হাকিম (৭০), মুক্তাগাছার আব্দুল খালেক (৬০), রবি সেন (৬০), ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৬৫), তারাকান্দার আব্দুল জব্বার (৬৩), জামালপুর সদরের গাজিবুর (৬৫), দেওয়ানগঞ্জের আফসার আলী (৬৫), সরিষাবাড়ির সেতারা (৫০), নেত্রকোনা সদরের অলি (১৭), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০) ও শ্রীপুরের মালেকা বানু (৭০)।
তিনি আরো বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ জন করোনা শনাক্ত হয়েছেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার