ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে গারো চাষাবাদের জমিতে লেক নির্মাণ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৩ রাত ৮:২১
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা পিকনিক স্পটের পাশে গারোদের চাষাবাদের ফসলী জমির বাইদে লেক নির্মাণের উদ্যোগের প্রতিবাদ শুরু থেকেই। এক বছর পর আবারও আন্দোলন কর্মসূচি পালন করলো ক্ষুদ্র গারো জাতি গোষ্ঠীর নারী পুরুষ ছাত্র–যুবসমাজ । এবার মধুপুরের বিক্ষুব্ধ আদিবাসী জনগণের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
 
 শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রচন্ড রোদে তারা এ কর্মসূচি পালন করে। প্রায় দুই কি.মি. দূরে পীরগাছা বাজারের তিন রাস্তা মোড়ে সকাল ৯ থেকে প্রথমে গারো নারী পুরুষ জমায়েত হতে থাকেন। পরে মিছিল নিয়ে দোখলা বাজারের চার রাস্তা মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ কর্মসূচি পালন করে। 
 
এর আগে গত বছর ২৫ মে একই স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ধারাবাহিকভাবে মশাল মিছিল, সাংস্কৃতিক কর্মসূচি পালন করে গত জুন পর্যন্ত লেক নির্মাণের প্রতিবাদে কর্মসূচি পালন করে।
 
গারোদের লেক বিরোধী অবস্থান ও লেক নির্মাণ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের অনড় অবস্থান নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সম্প্রতি একটি বক্তব্যকে কেন্দ্র করে তার শুক্রবারা আবার কর্মসূচি পালন করে। 
 
সমাবেশ থেকে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে যে কোন মূল্যে লেক নির্মাণ প্রতিহতের হুশিয়ারি পুনব্যক্ত করা হয় সমাবেশ থেকে।
 
মধুপুরের বিক্ষুব্ধ আদিবাসী জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আদিবাসী নেতা ইউজিন নকরেক সভাপতিত্ব করেন। 
 
প্রবীণ চিসিমের সঞ্চালনায় প্রবীণ গারো নেতা অজয় এ মৃ, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয়, র,ন হহোসাংগঠনিক সম্পাদক গারো নেতা টনি চিরান, অ্যাডভোকেট জনযেত্রা, কোচ নেতা গৌরাঙ্গ বর্মণ, ছাত্র নেতা অলিক মৃ এবং লেক নির্মাণ স্থানের জমির মালিকদের পক্ষে কৌশলা নকরেক বক্তৃতা করেন।
 
উল্লেখ্য,দোখলা ও চুনিয়া গ্রামের মধ্যবর্তী এলাকার ফসলী জমির নিচু বাইদের ব্যক্তি মালিকানার ৪ একর জমিতে লেক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বনবিভাগ। ওই জমির সামনে‘ সংরক্ষিত বনাঞ্চল, সর্ব সাধারণের প্রবেশ নিষেধ- উন্নয়নমূলক কাজ চলমান’ লেখা সংবলিত সাইনবোর্ড গত বছর ঝুলিয়ে দেয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তাই ঘোষণা দিয়ে এ কর্মসূচিতারা তখন থেকে পালন করে আসছে। 
 
আন্দোলনে গারো জনগোষ্ঠীর বংশপরম্পরায় চাষাবাদ করা এ জমিতে লেক নির্মাণ তারা বন্ধ করার দাবি জানিয়েছে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা। 
 
গত কয়েক দিন আগে স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী য. আব্দুর রাজ্জক একটি সমাবেশে গারোদের লেক নির্মাণ বিরোধী অবস্থানের সমালোচনা ও লেক নির্মাণ চলমানের কথা ব্যক্ত করায় গারোদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।
 
ছবি ক্যাপসন- টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের গারোদের চাষাবাদের জমিতে লেক নির্মাণের প্রতিবাদে শুক্রবার দোখলা বাজারে গারো জনগোষ্ঠীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।

শাফিন / শাফিন

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮