পুলিশ চেকপোস্ট অভিযানে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার,দুই নারীসহ আটক ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টের অভিযানে ৯ কেজি ৬২৩ গ্রাম ওজনের সোনার বার ও পাতসহ চার জনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।তাদেরদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে এবং সাথে ছিল দুই শিশু ছিল বলে জানা যায়।
শুক্রবার (১৬ জুন) সকালে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাসি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়
আটক ব্যক্তিরা হচ্ছেন বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের (০৮ নং ওয়ার্ড) অনন্ত মহাজনের বাড়ির অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তাঁর স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্টে ডিউটিরত এসআই মোবারক হোসনের নেতৃত্বে আমাদের একটি চৌকস টিম মইজ্জ্যারটেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছেন। কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ শরিফ উজ জামান ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন। পুলিশ জানিয়েছেন আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। তাদের বিরুদ্ধে সিএমপি কর্ণফুলী থানায় মামলা দায়ের হচ্ছে বলে জানা যায়।
শাফিন / শাফিন
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী