ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১১:৪৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরঙ্গ নন্দী, এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান মোল্লা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন, বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, ডিবিসি নিউজের খুলনা ব্যুরো আমিরুল ইসলাম, সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, দৈনিক জনকণ্ঠের খুলনা ব্যুরো প্রধান প্রবীর বিশ্বাস, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ আসাদুল্লাহ আল গালিব, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিনিধি কবি নাজমুল তারেক তুষার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, একুশে টিভির খুলনা ব্যুরো প্রধান মন্দ্রেনাথ সেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাপ্পি খান, এসএ টিভির খুলনা ব্যুরো রকিবুল ইসলাম মতি, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন ও কামরুল হোসেন মনি, সময় টেলিভিশনের নিয়ামুল হোসেন কচি, আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেল্লাল হোসেন সজল, তানজিম আহমেদ ও আব্দুল হালিম, নিউজ২৪ এর ফটো সাংবাদিক মো. রফিক আলী, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, দ্যা বিজনেস পোস্ট’র খুলনা বিভাগীয় প্রতিনিধি তরিকুল ইসলাম, প্রথম আলোর ফটো সাংবাদিক মো. সাদ্দাম হোসেন, ডেইলী স্টারের হাবিবুর রহমান, এটিএন নিউজের ফটো সাংবাদিক মনোজ দাস, ৭১ টেলিভিশন ফটো সাংবাদিক সোহেল,খুলনা গেজেট’র নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু, কলেজ শিক্ষক জিএম সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) নেতা ইলিয়াস হোসেন লাবু, নাজমুল হোসেন, শামীম হোসেন, আবু মুছা, শাহ নেওয়াজ, এম এ সাদী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নেত্রী লুৎফুন্নাহার পলাশী, ফটো সাংবাদিক সাগর, দি ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের মঞ্জুরুল ইসলাম ও আক্তারুজ্জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরূদ্ধে একের পর এর সংবাদ করাই কাল হলো বাংলানিউজটোয়েন্টিফোর.কমের গোলাম রাব্বানী নাদিমের। সাংবাদিক নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। অচিরেই নাদিম হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ।

 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল