ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১২:২

রেকর্ড রানে বড় জয় উঁকি দিচ্ছে বাংলাদেশকে। ৭ উইকেট হারিয়ে ১০০ রান পেরিয়েছে আফগানিস্তান। প্রথম দেড় ঘন্টায় ৫ উইকেট হারিয়েছে তারা। রেকর্ড রানে জয় থেকে তিন উইকেট দূরে স্বাগতিকরা।

২৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাট করছে আফগানিস্তান। জয়ের জন্য এখনো ৫৬২ রান প্রয়োজন আফগানদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।

চতুর্থদিনের শুরুতেই এবাদতের হাত ধরে আসে দিনের প্রথম সাফল্য আসে। তার লেন্থ বল নাসিরের ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। তাতেই আউট আফগান ব্যাটার নাসির জামাল। এবাদতের শুরুর সাফল্যের পর জোড়া আঘাত হানেন শরীফুল। আফসার জাজাইয়ের (৬) পর বহির শাহকে (৭) ফেরান তিনি।

শরীফুলের পর জোড়া আঘাত হেনেছেন তাসকিন। আফগানদের মধ্যে শুধু প্রতিরোধ গড়েছেন রহমত শাহ। ৭৩ বলে ৩০ রান করা এই ব্যাটার তাসকিনের দুর্দান্ত এক ডেলিভারিতে গ্লাভস বন্দি হয়েছেন। এক ওভার বিরতি দিয়ে করিম জানাতকে ১৮ রানে বোল্ড করেছেন তাসকিন।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত