ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নেইমার-এমবাপ্পেবিহীন পিএসজির হার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১১:২৭

রবিবার রাতে ফরাসি ট্রফির ফাইনালে পরস্পরের বিপক্ষে মাঠে নামে লিগ জয়ী লিলে এবং কাপ জয়ী পিএসজি। এদিন জিততে পারেনি নেইমার-এমবাপ্পেবিহীন পিএসজি। ১-০ গোল ব্যবধানে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের হারিয়েছে লিলে। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার(জ্যাকা)।

শুধু নেইমারই নয়, দলে এখনো যোগ দেয়নি আরো দুই তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং কিলিয়ান এমবাপ্পে। নেইমার এবং ডি মারিয়ার তো এখনো কোপার বাতাস গা থেকে যাচ্ছেই না। অন্যদিকে মৌসুম শুরু হওয়ার আগে নিজের ইচ্ছেমতো অবসর সময় কাটাচ্ছেন এমবাপ্পে।

এমতাবস্থায় সুপার কাপের ফাইনালে মাঠে নামে ফরাসি জায়ান্ট ক্লাবটি। দলের প্রধান তিন তারকাকে ছাড়া যে প্রতিপক্ষে ডি-বক্সে আক্রমণ ভালোভাবে হবে না- সেটা আগে থেকে অনুমিতই ছিল। ম্যাচেও ঘটেছে তাই।

ইসরায়েলের তেল আবিবে এদিন বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত আক্রমণ খুব একটা যায়নি পিএসজি। আর যেটা কটা হয়েছে, তাও আবার লক্ষ্যভ্রষ্ট। দশ শটের তিনটি মাত্র ছিল লক্ষ্যে।

অন্যদিকে লিলেও একের পর এক আক্রমণে পিএসজির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত করে রাখে। এরই ফলশ্রুতিতে প্রথমার্ধের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে লিলে। এ সময় পর্তুগিজ তারকা মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার(জ্যাকা) কল্যাণে গোল পেয়ে ১-০ ব্যবধানে থেকে বিরতিতে যায় লিগ জয়ীরা।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দক্ষ ফিনিশিংয়ের অভাবে বারবার থেমে গেছে প্রতিপক্ষের ডি-বক্সের আগেই। ফলে শেষ পর্যন্ত ম্যাচে গোলের দেখা পায়নি পচেত্তিনোর শিষ্যরা। আর তাতেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিলে।

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ