ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২০২৩-২৪ অর্থবছরে লালমনিরহাট পৌরসভার ২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১:২২
২০২৩-২৪ অর্থবছরে লালমনিরহাট পৌরসভা ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে পৌর মেয়র রেজাউল করিম স্বপন পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম। এসময় পূর্ববর্তী বাজেটের আয়-ব্যায় ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আলোচনা ও মতবিনিময় সভা হয়।
 
বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় পৌর মেয়র বলেন, বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ১৮ হাজার ২৪৮ টাকা এবং পানি সরবরাহ ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা। এতে রাজস্ব আয়ের খাত হিসেবে, গৃহ ও ভূমি কর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ও যানবাহন লাইসেন্স ফি, বিভিন্ন সনদ ফি, হাট-বাজার, বাস টার্মিনাল ও গণশৌচাগার ইজারা, ইমারত নির্মাণ অনুমোদন ও জমি পরিমাপ ফি, রোলার ভাড়া, কল্যাণ তহবিলে অনুদান উল্লেখ করা হয়। এছাড়াও ব্যয়ের খাত হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, কঠিন ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি, বিদ্যুৎ ও জ্বালানি বিল, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন, পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধন, দারিদ্র্য হ্রাসকরণ ও জেন্ডার একশন প্ল্যান বাস্তবায়ন, রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণ, মোবাইল মেইন্টিনেন্স, মোটর যান যন্ত্রাংশ ক্রয় ও মেরামত, পানি সরবরাহ, আন্তর্জাতিক ও জাতীয় দিবস উদযাপন সহ সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মান উন্নয়ন, স্টেশনারী ও অফিস ব্যবস্থাপনা, মশক নিধন, মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে অর্থ প্রদান, চিকিৎসা সেবা, আর্থিক অনুদান প্রভৃতি উল্লেখ করা হয়।
 
বাজেট আলোচনাকালে পৌর মেয়র বলেন, সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমাদের পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই লক্ষকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের পর হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এসময় পৌরসভার নানা সমস্যা ও উন্নয়নে পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন মেয়র রেজাউল করিম স্বপন।
 
বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামান বসুনীয়া, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, রাশেদুল হাসান রাশেদ, কিসমত আলী, আব্দুস সালাম,সোহেল রানা,রবিউল ইসলাম আউয়ালসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার