ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সন্দ্বীপ শাখার সদস্য সংগ্রহ কর্মসুচী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ২:৩২
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মান,সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সদস্য সংগ্রহ কর্মসুচী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কলেবরে।
 
১৭ জুন শনিবার সকাল ১১ ঘটিকার সময় কবি আব্দুল হাকিম পাবলিক  অডিটোরিয়ামে উক্ত কর্মসুচী পালিত হয়েছে।
 
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মুহাম্মদ রেজাউল করিম সাগর।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজিবুল আহসান সুমন।বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এ্যাডভোকেট আয়মুল হাসান সুমন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য মোঃ মাহবুবুর রহমান।সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সন্দ্বীপ উপজেলা কমিটির যুগ্ন আহব্বায়ক মোঃ হুমায়ুন কবির।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান কমিটির  বিভিন্ন নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলিগকে হারানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এছাড়াও দেশের ভেতর ঘাপটি মেরে বসে আছে বিএনপি জামাত নিয়ন্ত্রিত বিভিন্ন অপশক্তি। তাই স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামীলিগের সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালীকরন করতে হবে এবং চারদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।কারন আওয়ামীলিগ মানে উন্নয়নের সরকার। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আবারো বসাতে হবে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক