ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও খুব অল্প সময়ে শিক্ষানগরী হিসেবে গড়ে উঠবে -ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেন এমপি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৪:৩৬

আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ঠাকুরগাঁও এখন, শিক্ষার নগর, যোগাযোগ, বিদ্যুতের নগর। এখানে কোন অভাব অনটন নেই। আইটি পার্ক এখানে দেওয়া হচ্ছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল দেওয়া হয়েছে। এখন বেশিরভাগ প্রাথমিক শিক্ষক উচ্চ শিক্ষায় শিক্ষিত। শিক্ষকেরা সঠিকভাবে পাঠদান চালালে আমাদের ঠাকুরগাঁও সদর খুব অল্প সময়ে শিক্ষার মান উন্নত করে শিক্ষানগরী হিসেবে গড়ে উঠবে। তিনি শুক্রবার রাতে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি : আমাদের করনীয়” শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পেয়েছি। এছাড়াও সরকারি কলেজে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু আছে। এখানে ১৮টি বিষয়ে অনার্স, মাস্টার্স চালু আছে। আমাদের সকলের নিজের জ্ঞান, গরিমার মাধ্যমে এগিয়ে আসতে হবে। এখন শিক্ষক নিয়োগ দেওয়া হয় শতভাগ স্বচ্ছতার মাধ্যমে। কোন কারচুপি হয় না। প্রত্যেকটি পরিবার সুন্দর, সুষ্ঠুভাবে চলতে পারবে। ঠাকুরগাঁওয়ের প্রায় প্রত্যেকটা পরিবার আজ অর্থনৈতিকভাবে স্বচ্ছল। যে সমস্ত অঞ্চলের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, সে সকল অঞ্চলের ছেলে মেয়েরা পড়াশোনা করতো না, হয়তো বাড়িতে থাকতো, বা পিতা-মাতাকে সহায়তা করতো। এখন বলে না, এখন সকলে ভাল বিদ্যালয়ে পড়াশুনা করে। ঠাকুরগাঁওয়ের ২/৪ টা বাদে এমন স্কুল নাই যেখানে বহুতল ভবন করে দেওয়া হয়েছে। শিক্ষকেরা নিজের ছেলে মেয়েদের নিজের স্কুলে পড়াচ্ছেনা না। সব কোথায় যাচ্ছে, সরকারী বালক এবং বালিকা বিদ্যালয়ে। আর ঠাকুগরগাঁও সরকারী  বালক ও বালিকা বিদ্যালয়ে আমরা ২টি শিফট চালু করেছি। সারা বাংলাদেশের আমরাই প্রথম এটা করতে পেরেছি। আমরা অনেক এগিয়ে যাচ্ছি, যে এগিয়ে যাওয়ার পেছনে সকলের অবদান রয়েছে। আরও এগিয়ে যাব। এদেশটাকে আমরা সমৃদ্ধশালী করবো। প্রধানমন্ত্রীর যে মিশন-ভিশন উন্নয়নশীল দেশ থেকে আমরা সম্পদশালী দেশে পরিনত হব। নিশ্চয় পারবো। আমাদের মাথাপিছু আয় বাড়বে।
সেন্টার অর পলিসি ডায়লগ (সিপিডি)'র আয়োজনে ও  ইউরোপিয়ান ইউনিয়ন, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লর্টফর্ম, বাংলাদেশ এবং উন্নয়ন সংস্থা ইএসডিও’র সহযোগিতায় সংলাপ অনুষ্ঠানে সিপিডি’র ফেলো নাগরিক প্লাটফর্মের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, নাগরিক প্লর্টফর্মের সদস্য সচিব ও ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বি.আখরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ। সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। উন্মুক্ত আলোচনার ভিত্তিতে মন্তব্য পেশ করেন গবেষক মো: মোজাহিদুল ইসলাম।

সংলাপে জনসম্পৃক্ত সরকারি আর্থক ব্যবস্থাপনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের বিভিন্ন ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, জাতীয় বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা অবকাঠামো, ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যবস্থা, শিক্ষাদান ও পাঠদান প্রক্রিয়া এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও সুপারিশ বিষয়ে সম্ভাবনা নানা সমস্যা ও তা সমাধানে বিভিন সুপারিশমালা উঠে আসে। অনুষ্ঠানে শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত