ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

৩৩ নং ওয়ার্ড যুবলীগের বর্তমান সময়


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৭-৬-২০২৩ রাত ৯:২২
মোহাম্মদপুরে দুইযুগ পরে যুবলীগের ৩৩ নং ওয়ার্ড ও থানা কমিটি হওয়ার আভাস পাওয়ায় নেতাদের মনে আনন্দের জোয়ার বইছে।  ৩৩ নং ওয়ার্ড কমিটিতে পদ- প্রত্যাশীদের  নাম শোনা যাচ্ছে বেশ কয়েকজনের তাদের সাথে কথা বলেছেন সকালের সময়ের নিজাম উদ্দিন  ।
 
৩৩ নং ওয়ার্ড কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী মোঃ জামিল হোসেন লাট ,রাইসুল ইসলাম রুমেল, মোঃ সৌরভ,  শফিকুল ইসলাম মিলন । সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মোঃ আদনান হোসেন, মোঃ রনি , ফারুক খান অভি, মোঃ জাকির হোসেন উকিল । এছাড়াও অনেকেই যুবলীগের ৩৩ নং ওয়ার্ডে পদ প্রত্যাশী রয়েছেন।
 
গত ৫ জুন মোহাম্মদপুর ১৩ আসনে গঠিত ইউনিট সম্মেলন সফল ভাবে হয়েছে এখন বাকি ওয়ার্ড এবং থানা। এবিষয়ে যুবলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাদের সাথে কমিটির বিষয় জানতে চাইলে তারা বলেন, আমরা ইউনিট থেকে কমিটির সম্মেলন শুরু করেছি এটা এবারই প্রথম কারণ ইউনিট গুলো গোছাতে পারলে ওয়ার্ড এবং থানা খুব শীগ্রই কমিটি দিয়ে দিবো। আশা করি যুব লীগকে আরও শক্তিশালী করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব ওয়ার্ড ও থানা কমিটি হয়ে যাবে। 
 
মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগের ওয়ার্ড কমিটির বিষয় কথা হয় মোহাম্মদপুর থানা যুবলীগের আহবায়ক কাজী মারুফুল ইসলাম বিপ্লবের সাথে। এতো সময় অতিবাহিত হওয়ায়, কেমন কমিটি হলে দল সু-সংগঠিত হবে?
 
এমন প্রশ্নে তিনি সকালের সময়কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আছে যাঁরা ত্যাগী তাঁদের ঘর থেকে এনে হলেও কমিটিতে পদ দেওয়া হবে, এটাই আমার বক্তব্য। আর আপনারা যেহেতু মোহাম্মদপুর এলাকায় থাকেন সেহেতু আপনারাও জানেন দীর্ঘদিন যুবলীগের কমিটি না হওয়ার পরে-ও, যারা মাঠে আছে তাদের অবশ্যই কেন্দ্রীয় কমিটির মূল্যায়ন করা উচিৎ বলে আমি মনে করি। 
 
পদ প্রত্যাশী লাট জামাল হোসেন জামিল সকালের সময়কে বলেন,আমি দীর্ঘদিন যাবত যুবলীগের সাথে জড়িত আমার বাবা একজন আওয়ামী লীগের প্রবীন নেতা ছিলেন,তারই উত্তরসূরী হিসেবে রাজনীতির মাঠে আছি আমার পরিবারের একাধিক ব্যাক্তি আওয়ামী লীগের এবং যুবলীগের রাজনীতির সাথে  জড়িত কিন্তু আমি আমার পরিচয়েই আমি রাজনীতি করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে রাজনীতি করছি, পদ প্রত্যাশী হতেই পারি বাকিটা দল বিবেচনা করবে। ইতিমধ্যে সকল সভাসমাবেশে নেতাকর্মী নিয়ে সফল ভাবে মিছিল মিটিং করে যাচ্ছি। 
 
রাইসুল ইসলাম রুমেল সকালের সময় কে বলেন, ৩৩ নং ওয়ার্ডে আমার জন্ম আমি দীর্ঘদিন যাবত যুবলীগের রাজনীতি করছি যেহেতু এখন কমিটি হওয়ার একটা সম্ভবনা দেখা যাচ্ছে সেহেতু আমি ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রার্থী হয়েছি আশা করি দল আমাকে মূল্যায় করবে। বর্তমান সময় যত ধরনের সভাসমাবেশ আছে তা নিজ উদ্যোগে নেতা কর্মীদের নিয়ে সফল করার চেষ্টা করে যাচ্ছি। আমি রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় লোকদের নিয়েও কিছু কাজ করে যাচ্ছি যা অপ্রকাশিত কারণ রাজনীতির পাশাপাশি মানুষের সেবা করাটাও এক ধরনের রাজনীতি। আমরা রাজনীতি করি দলের জন্য এবং দেশের মানুষের জন্য। বঙ্গবন্ধুর আদর্শ আমার রাজনীতির মুল চাবিকাঠি আমি আওয়ামী যুবলীগ করি বঙ্গবন্ধু কে ভালোবেসে এবং আওয়ামী লীগ কে ভালোবেসে। 
 
যুবলীগের নতুন কমিটির সম্ভাবনা নিয়ে কথা হয় ফারুক খান অভির সাথে তিনি বলেন, আমি ৩৩ নং ওয়ার্ডের সাধারণত সম্পাদক পদ প্রত্যাশী, আমি ২০০২ সাল থেকে যুবলীগের রাজনীতির সাথে জড়িত আওয়ামী যুবলীগের রাজনীতি করতে গিয়ে হামলা হামলার শিকার হয়েছি একাধিকবার। আশাকরি যুবলীগের কেন্দ্রীয় কমিটি আমাকে মূল্যাণ করবে, আমি রাজনীতি করেছি  ৩৩ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক শাহাআলম জীবন ভাই এবং  সাবেক কাউন্সিলর তারেকুজ্জামন রাজিবের সাথে। 
 
আমি ৩৩ নং ওয়ার্ড সাবেক যুবলীগেরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে ছিলাম। আপনারা হয়তো জানেন  কাউন্সিলারের একটা সমস্যা হওয়ার কারণে  আমরা কিছুদিন যুবলীগের রাজনীতির বাহিরে ছিলাম এ-ই সময়টায় একাধিক যুবলীগ নেতার আবির্ভাব ঘটেছে ৩৩ নং ওয়ার্ডে কিন্তু যে যাই বলুন আশা করি দল আমাকে মূল্যান করবে।
 
কথা হয় মোহাম্মদ আদনানের সাথে, আদনান একসময় ছাত্রলীগ করতেন এখন যুবলীগের রাজনীতি করছেন বেশ অনেক বছর ধরে। তিনি সকালের সময় কে, বলেন আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল  তারই সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। আমি ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী কেন্দ্রীয় কমিটি আশাকরি আমাকে মূল্যায়ন করবে, কারণ আমরা মানুষের সেবা দিতে রাজনীতি করি, বর্তমান দেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে  আমরা যুবলীগ রাজপথে আছি অত্যন্ত প্রহরী হিসেবে। 
 
শফিকুল ইসলাম মিলন সকালের সময়কে বলেন, তিনি রাজনীতিতে আসেন বর্তমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের হাত ধরে। শফিকুল ইসলাম মিলন ৩৩ নং ওয়ার্ড যুবলীগের  সভাপতির পদ প্রার্থী। তিনি বলেন দীর্ঘ দিন ধরে যুবলীগের রাজনীতি করছেন  যুবলীগের কেন্দ্রীয় কমিটি যদি আমাকে এ পদ দেন তাহলে একটি সুশৃঙ্খল ওয়ার্ড হবে ৩৩ নং ওয়ার্ড। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। 
 
যুবলীগ নেতা রনির সকালের সময়কে বলেন, আমি দীর্ঘদিন যাবত যুবলীগের রাজনীতির সাথে জড়িত আমি ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী । দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি একটি সুশৃংখল ওয়ার্ড উপহার দিতে পারবো মোহাম্মদপুর বাসীকে, যেখানে কোনো কিশোর গ্যাং ও মাদক থাকবেনা। একটি আদর্শ ওয়ার্ড হবে মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড।  
 
এদিকে ৩৩ নং ওয়ার্ড যুবলীগের রাজনীতিতে রয়েছেন মোঃ সৌরভ তিনি দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতি করে আসছেন মোহাম্মদপুরে,দলের দুর্দিনের সময়ও যুবলীগ ছেড়ে যায়নি । তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের আহবায়ক কাজি মারুল ইসলাম বিপ্লব এর হাত ধরেই তার রাজনীতি করা সকল সভাসমাবেশ উপস্থিত হয়ে যুবলীগ কে, চাঙ্গা রেখেছেন বলে জানা যায়। 
 
জাকির হোসেন, সকালের সময় কে বলেন, আমি দীর্ঘদিন যাবত যুবলীগের ৩৩ নং ওয়ার্ড এর নেতৃত্ব দিয়ে এসেছি, চাঁদ উদ্যান এবং সাদ মজিদ হাউজিং ইউনিটের সাবেক সভাপতি, বর্তমানে ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আশা করি কেন্দ্রীয় কমিটি আমাকে মূল্যায়ন করবে কারণ দলের যেকোনো দলের দুঃসময় সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে আসছি। করোনা সময় সাধারণ জনগণের জন্য যুবলীগের পক্ষে ত্রাণ নিয়ে মানুষের ঘরে ঘরে হাজির হয়েছি। জনগণের যে সেবা করা দরকার তা আমি ৩৩ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে করেছি।
 
এ,বি,এম, রিদোয়ানুল হক ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী  তিনি  সকালের সময়কে বলেন ২০০৭ সাল থেকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমার মোহাম্মদপুরের রাজনীতিতে অবদান রয়েছে আশাকরি যুবলীগের কেন্দ্রীয় কমিটি আমাকে মূল্যায়ন করবে । 
 

শাফিন / শাফিন

বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল

বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি

গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ

মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক