টাঙ্গাইল সদর থানা পুলিশ কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিবলু তালুকদার (৫৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় তার নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সদর থানার এএসআই (নিঃ) মোঃ শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ১৭ জুন শনিবার মূলতবী থাকা পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ শিবলু তালুকদার (৫৫) কে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করে। ওই আসামি টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকার মৃত নায়েব আলী তালুকদার এর ছেলে। তিনি আরো জানান, বিশেষ গোপনীয় সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন যাবত আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে টাঙ্গাইল সদর থানাধীন যমুনার চর এলাকা হইতে গ্রেফতার করা হয়।
শাফিন / শাফিন
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি