ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মেসির কোপা জয়ে খুশি হয়েছিলেন রোনালদিনহোও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১:৪

নিজেদের বিপক্ষে ফাইনাল হলেও গেল মাসে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিল ব্রাজিলের একটা বড় সমর্থকগোষ্ঠী, পড়শি দেশ লিওনেল মেসির জনপ্রিয়তা এমনই। সাবেক বর্তমান-ব্রাজিলীয় খেলোয়াড়দের অনেকে তার খুব কাছের বন্ধুও। নিজেদের বিপক্ষে ফাইনালে তাকে ঠিক ‘সমর্থন’ না দিলেও, তার কোপা জয়ে খুশি হয়েছেন, এমন কথা বলেছিলেন ব্রাজিল রাইটব্যাক দানি আলভেজ। এবার এমন কথা জানালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোও।

ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা খেলতে গিয়ে দারুণ অভিজ্ঞতাই হয়েছে মেসির। পুরো পিঠে মেসির ট্যাটু করিয়ে ব্রাজিলীয় এক নাগরিক আলোচনায় এসেছিলেন, এরপর আর্জেন্টাইন অধিনায়কের স্বাক্ষরও পেয়েছিলেন সেই ভক্ত। এরপর ফাইনালে যখন ব্রাজিলের মুখোমুখি হলো তার দল আর্জেন্টিনা, ব্রাজিলের অনেকে তো বলেই বসলেন, মেসির জন্যেই সমর্থন দেবেন আর্জেন্টিনাকে। সেজন্যে নেইমার, থিয়াগো সিলভারা ক্ষেপে গিয়ে সেসব সমর্থককে ভর্ৎসনাও করেছিলেন বেশ। 

সাবেক ব্রাজিল কিংবদন্তিরা অবশ্য সে পথে হাঁটেননি। ফাইনালে সমর্থন দিয়েছেন নিজেদের দেশকেই। তবে হারের কষ্ট পেলেও সেটা কিছুটা কমে গেছে মেসির হাসিমুখ দেখে। আগে মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজ জানিয়েছিলেন বিষয়টা, এবার জানালেন রোনালদিনহোও। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইচে এক লাইভে বললেন, ‘ব্রাজিলের হারটা আমাকে কষ্ট দিয়েছে ঠিক। তবে লিওর (মেসি) জন্য আমি খুব খুশি। তার এটাই কমতি ছিল, জাতীয় দলের হয়ে কিছু জেতা। সেটা পূরণ হয়ে যাওয়ায় আমি বেশ আনন্দিত। বন্ধুদেরকে আনন্দিত হতে দেখলে আমি নিজেও বেশ আনন্দিত হই।’

বার্সেলোনা ছেড়েছেন সেই ২০০৮ সালে। তখনকার বন্ধুত্বটা কি এখনো অমলিন? এমন এক প্রশ্নের জবাবে ‘রোনি’ বলেন, ‘মেসি আমার বন্ধু। আমরা হয়তো প্রতি দিনই কথা বলি না। তবে যখনই সময় হয় আমরা একে অপরের সঙ্গে কথা বলি।’ 

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ