সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে প্রতিবাদ সভা
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম ও ৭১ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক সুমন রায়, ডা. কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, আবিদ হাসান বাপ্পি, নাজমুল হুদা সারোয়ার, রিফাত আহমেদ রাসেল, আল নোমান শান্ত প্রসুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে অনতি বিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান