শিকাম পুরি কাবাব
রিমা জুলফিকার
উপকরণ ১
গরুর কিমা এক কাপ, হলুদ বাটা ৪ ভাগের ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ৪ ভাগের ১ চা চামচ, ধনে বাটা ১ চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ও লবঙ্গ ৩টি করে, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, নারিকেলের দুধ ১ কাপ।
প্রণালী
উপরের সবগুলি উপকরণ একসাথে সেদ্ধ করে বেটে নিবেন। তারপর বাটা কিমার সাথে ২ টেবিল চামচ বেসন, ১টি ডিম, আধা চা চামচ গোল মরিচ গুঁড়া দিয়ে মাখাবেন।

উপকরণ ২
ঘন টকদই (পানি ঝরানো ) আধা কাপ, পুদিনা পাতা কুচি ২ থেকে ৩ টেবিল চামচ সামান্য লবণ দিয়ে চটকানো, পাউরুটির গুঁড়া পরিমাণমতো, ডিম ফাটানো পরিমানমতো।
প্রণালী
প্রথমে মাখানো কিমা গোল করে বানিয়ে মাঝে গর্ত করে রাখুন। এরপর দইয়ের পুর ও চটকানো পুদিনা পাতা দিয়ে মুখ বন্ধ করুন। তারপর হার্ট সেপ অথবা গোল করে বানিয়ে ফেটানো ডিমে চুবিয়ে নিন। এরপর বিস্কুটের গুড়াঁ গড়িয়ে গরম তেলে ভেজে নিন। এবার গরম ভাত কিংবা পোলাও, বিরিয়ানির সাথে পরিবেশন করুন।
Sunny / Sunny
ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি
রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে
ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন
বরইয়ের চাটনি তৈরির রেসিপি জেনে নিন
বেগুন-টমেটোর ভর্তা তৈরির সহজ রেসিপি
মুইঠা পিঠা তৈরির রেসিপি জেনে নিন
গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরির রেসিপি
চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন
ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে
চিংড়ি মাছের তিল ললিপপ
ডিম আলুরচপ