ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৪:৪৯
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. হাবিবুল্লাহ বাহার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় পাঁচ লাখ ২৬ হাজার ৫৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম হাতে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার সকালে ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ১৫৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৬৬ হাজার ৪৩৭ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পরিচালিত কার্যক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে ও জেলায় মোট তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন স্বাস্থ্য কর্মী নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্র সহজে চেনার জন্য পুষ্টি পতাকা টাঙ্গানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত