ঘোড়াঘাটে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পইনে লাল নীল ক্যাপসুল খেলো ১৩১৮৯ জন শিশু
সারাদেশের মতো দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছেে। প্রতিবারের এবারও ৬-১১ মাসের শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
রবিবার (১৮ জুন) সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার পার্থ জ্বীময় সরকার, শাহ মোহাম্মদ আহসান হাবীব, স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র চক্রবর্তী, ইপিআই টেকনিশিয়ান আজিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। ক্যাম্পইন চলাকালে শিশুকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সুত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের মোট ৯৭টি কেন্দ্রে ৬-১১ মাসের ১৩৯৭ জন ও ১২-৫৯ মাসের ১১৮৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬-১১ মাসের ১৩৯৪ জন শিশুকে ১ টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের ১১৭৯৫ জন শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ ও পুষ্টিহীনতা দেখা দেয়। অনুষ্ঠিত এ ক্যাম্পইনে শিশুদেরকে ভিটামিন 'এ' খাওয়ানোর মোট লক্ষ্যমাত্রার শতকরা ৯৯.৫০ ভাগ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ