সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের যৌথ আয়োজনে রবিবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনি আহমেদ, জিল্লুর রহমান, শাহজাহান সাজু, সিরাজুল ইসলাম, রায়হান আলী প্রমুখ। প্রসঙ্গত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্মের সংবাদ প্রকাশ করায় তাঁর সন্ত্রাসী ক্যাডার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যান বাবুসহ সব আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন