সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল ,সহকারী জেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা, তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, উপজেলা ইনস্টাক্টর আবু রাহাদ আনছারি,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, মনিরুজ্জামান, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,সাইটসেভার্স এর টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম ও জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার, এডিডি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন, ইনক্লুসিভ এডুকেশন অফিসার নীলা জামান, মিল অফিসার অরবিন্দু বর্মণ, কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর তাসলিমা নাসরিন, সুমন মিয়া, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার সনজিব প্রামানিক ও গ্রাম বিকাশ সংস্থার প্রজেক্ট অফিসার দিলদার হোসেন। এ প্রশিক্ষণে উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষনের ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী দাস। জানা গেছে এ প্রশিক্ষণে ১শ ১ জন শিক্ষককে
৪টি ব্যাচে প্রশিক্ষণ করানো হবে। এ প্রশিক্ষণ পরিচালনা হচ্ছে সাইটসেভার্স এর সহযোগিতায়।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied