ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১:৫৪

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (১৯ জুন) সকাল ১১টায় ফটিকছড়ি সদর বিবিরহাট বাজার বাসস্ট্যান্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়ির সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পত্রপত্রিকার সংবাদকর্মীরা অংশ নেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, দৈনিক আজাদীর সোলাইমান আকাশ, দৈনিক পূর্বকোণের মোরশেদ মুন্না, সাংবাদিক জীবন মুছা, দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ জিপন উদ্দিন, দৈনিক সকালের সময়ের রফিকুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ওবাইদুল আকবর রুবেল, আফছার নুরী, মোহাম্মদ তানভীর, তারেকুল ইসলাম প্রমুখ।

বক্তারা গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত