ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাঙ্গালিরা যেকোন প্রতিকুল অবস্হায় ঘুরে দাড়াতে পারে : জেলা প্রশাসক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ৩:১

বাঙ্গালি বীরের বিধায় যে কোন প্রতিকুল অবস্হায় যে কোন মুহূর্তে ঘুরে দাড়াতে পারে। মোট কথা বাঙালি পরিশ্রমী জাতি বলে কখনো পিছিয়ে পড়িনি।  রবিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। নারী ফুটবলারা বিভিন্ন দেশ হতে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী পুরুষ ফুটবলারদের প্রতি নজর দিয়েছেন। খুব শিগগিরই নারীদের মত পুরুষ ফুটবল দলও ভালো করবে। বাংলাদেশের ফুটবলারা  সে প্রত্যাশা নিয়ে নব উদ্যেমে মাঠে নেমেছে বলে মন্তব্য করেন।

মমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, অর্থসংকটময় বিশ্বে প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা কল্পনীয়। দেশ প্রেম না থাকলে এমনটা হওয়া সম্ভব নয়। এছাড়া যেকোন খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রবল। কারন খেলাধুলা প্রতি আকৃষ্ট থাকলে তরন প্রজন্ম অপরাধ থেকে দুরে থাকবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, শাহাজালাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগন্জ উপজেলা সহাকারী ভূমি কমিশনার আব্দুল হালিম, নবাবগন্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, নবাবগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সা্বেক ইউপি চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদসহ স্হানীয় ফুটবলপ্রেমী ও সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন