নিউজ করায় সাংবাদিককে হ*ত্যার হুমকি পঙ্গু হাসপাতালের ওয়ার্ড মাস্টারের
সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া দালালদের নিয়ন্ত্রণ ও প্রতারণার অভিযোগ নিয়ে সংবাদ করায় এক সাংবাদিককে ঈদের আগেই হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় অর্থোপেডিক পুর্নবাসন (নিটোর) হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুর মোহাম্মদ নুরুর বিরুদ্ধে।
এমনই একটি ভিডিও সকালের সময়ের হাতে এসেছে । ৫ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে বলতে দেখা যায়, জাতীয় পঙ্গু পুর্নবাসনে (নিটোর) হাসপাতালের আনসার সদস্যরা কোনো একজন দালালকে আটক করেছে ঠিক সেই মুহূর্তে ওয়ার্ড মাস্টার নুর মোহাম্মদ নুরু এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময়ে তার কথায় আটক ব্যক্তিকে না ছাড়ায় দায়িত্বরত আনসার সদস্যদের নুরু বলেন, আমার লোক আপনি কোর্টে চালান দিবেন দেন, আমি কোর্ট থেকে ছাড়িয়ে আনবো। তখন সাংবাদিকের প্রসঙ্গে আনসার সদস্যদেরকে বলতে শোনা যায়, নুরুর বিরুদ্ধে এর আগেও নিউজের বিষয় কথা বলে আনসার সদস্য, এতেই ক্ষিপ্ত হয়ে ঈদুল আজহার আগেই সাংবাদিক কে মেরে ফেলবো। এমনকি আগারগাঁও এলাকায় তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই।
জানা গেছে, শেরে বাংলা নগর থানার জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন হাসপাতালের ওয়ার্ড মাষ্টার নুর মোহাম্মদের বিরুদ্ধে আট নারী-পুরুষকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৭ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রতারণা ও দালালদের নিয়ন্ত্রণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে জাতীয় একটি গণমাধ্যম। এরই জেরে সেই সাংবাদিককে হত্যার হুমকি দেন নুরু।
এ বিষয় জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন (নিটোর) হাসপাতালের ওয়ার্ড মাস্টার সকালের সময়কে মুঠোফোনে বলেন, সাংবাদিক কে যদি হুমকি দিয়ে থাকি এবং যদি কোনো ভিডিও থাকে তাহলে মামলা করতে বলেন।
এ বিষয় জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন (নিটোর) পরিচালকের সাথে সকালের সময় প্রতিনিধি একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ করেননি পরিচালক।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়