চট্টগ্রামের আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ আজ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট গ্রামে অবস্থিত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এর মাজার প্রাঙ্গনে আজ ২০ জুন মঙ্গলবার বাংলা আষাঢ় মাসের ৬ তারিখে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।
স্থানীয় ও মোতোয়াল্লী সুত্রে জানা যায়, ১৩ খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে পাথরে ভেসে সাগর পথে শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) চট্টগ্রামের আনোয়ারায় আসেন।আজ মঙ্গলবার (২০ জুন) আষাঢ় মাসের ৬ই তারিখ বার্ষিক ওরশ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মাজার পরিচালনা কমিটি ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ভক্তরা কোরআন খানী, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের কর্মসূচি পালন করেন। ওরশ উপলক্ষে ভক্তরা দূর দুরান্ত থেকে গরু, ছাগল, মহিষসহ নানা গৃহপালিত পশু নিয়ে দরগাহ এলাকায় আসতে শুরু করে।মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লি এসএম ফজলুল করিম বলেন,ইতিমধ্যে আমরা সবধরণের প্রস্তুতি শেষ করেছি। আজ মঙ্গলবার একদিনই ওরশের আয়োজন চলবে।মিলাদ মহফিল ও আখেরী মুনাজাত শেষে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে তবারুক বিতরণের ব্যবস্থা করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন,ওরশ উপলক্ষে মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।কেউ যেন ওরশকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রীতিকর ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশের মোবাইল টিম টহলে থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied