রাউজানে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ
গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের নোয়াপাড়া রাউজান শাখায় সদস্যদের মধ্যে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। (২০-জুন) মঙ্গলবার সকালে এই বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ একেএম সাইফুল মজিদ ঘোষিত ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসলেহ উদ্দীন এর নির্দেশনায় সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম যোনের যোনাল ম্যানেজার মোঃ রহমত উল্যাহ বৃক্ষরোপনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় রাউজান এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শামসুল হক এর সার্বিক সহযোগিতায় নোয়াপাড়া রাউজান শাখার কয়েকটি কেন্দ্রে চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম যোনের যোনাল অডিট অফিসার তপন কুমার বিশ্বাস। এসময়কার উপস্থিত ছিলেন সেকেন্ড ম্যানেজার মোঃ রেজাউল করিম, আবুল কালাম, রেহানা আক্তার, বাবলী প্রভা বড়ুয়া, কিশোর সিকদার, এমরান উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান