ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, প্রশাসন নিরব


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৫:২১
আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সকল নিয়ম নীতি উপলক্ষ করে নওগাঁর নিয়ামতপুরে পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্য বেড়েছে। নিয়ামতপুরের ছাতড়াসহ অন্যান্য পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের। ছাতড়া পশুর হাটটি এক বছরের জন্য চার কোটি ৮২ লাখ টাকা তার উপর ১০% আয়কর ৪৮ লক্ষ ২০ হাজার, ১৫% ভ্যাট ৭২ লক্ষ ৩০ হাজার এবং ৫% জামানত ২৪ লক্ষ ১০ হাজার সর্বমোট ৬ কোটি ২৬ লক্ষ ৬০ হাজার টাকায়  ইজারা নেন বগুড়ার সাজেদুর রহমান শাহীন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে হাটটিতে প্রায় এক হাজার  পাঁচশত গরু ও দুই হাজার ছাগল বিক্রি হয়েছে। এসব গরু ও ছাগল থেকে অতিরিক্ত প্রায়  ১০ লাখ ৯০ হাজার টাকা আদায় করা হয়েছে। সোমবার সরেজমিন ওই হাটে গিয়ে দেখা যায়, উপজেলার কিষ্টপুর গ্রাম থেকে গরু কিনতে এসেছেন মজনু। তিনি একটি গরু নিয়েছেন। তিনি খাজনা বাবদ ৭শ টাকা দিয়েছেন। যিনি বিক্রয় করেছেন তার কাছ থেকে ইজারদার নিয়েছেন আরও ১শ টাকা। এ সময় তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকে মজনু জানান, হাটে গরুর দাম নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু খাজনা নিয়ে একটু সমস্যা হচ্ছে। গরু প্রতি সরকারি রেট ৫০০ টাকা নির্ধারিত থাকলেও আদায় করা হচ্ছে ৭শ টাকা আর যিনি বিক্রয় করতে এসেছেন তার কাছ থেকে নেওয়া হচ্ছে ১শ। । গরু প্রতি ৩শ টাকা বেশি আদায় করা হলেও হাটের ছাড়ে কোন টাকা উল্লেখ করা হচ্ছে না। এ অনিয়মের বিষয়ে জানতে চাইলে ছাড় লেখক কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান তিনি।  উপজেলার ভবানীপুরের রক্ষি। তিনি ছাগল কিনতে এসেছেন। তিনি দুটি ছাগল নিয়েছেন। তিনি আরো জানান,  আমি সাড়ে ৫ হাজার টাকা দিয়ে ছাগল নিয়েছি। অথচ খাজনা দিতে হলো ৪শ ৫০ টাকা। সরকারের নির্ধারিত খাজনা ছাগল প্রতি ১শ ৫০ টাকা থাকলেও ইজারদার অতিরিক্ত ৩শ টাকা বেশী চিচ্ছে। এবং যিনি বিক্রয় করতে এসেছেন তার কাছ থেকে আরো ২০ টাকা আদায় করা হচ্ছে।  
মজনু এবং রক্ষির অভিযোগের সত্যতা পাওয়া গেল কিছুণ পরেই। হাটের প্রবেশ দ্বারে টেবিলে খাতা-কলম নিয়ে বিক্রি হওয়া গরু-ছাগলের ছাড় লেখার কাজ করছিলেন এক যুবক। সাংবাদিক পরিচয় দিয়ে তার নাম জানতে চাইলে একটু বিচলিত হন তিনি। পরে বলেন,  কথা বলার সময় নেই। তাছাড়া আমাদের কথা বলা নিষেধ। যা বলার কর্তৃপক্ষকে গিয়ে বলেন। সরকার নির্ধারিত ‘খাজনা’র (টোল) চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ কুরবানির পশু কিনতে আসা ক্রেতাদের। একই সঙ্গে হাটের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র  ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ ছাড়া নিয়ম থাকলেও উপজেলার কোনো পশুর হাটেই টাঙানো হয়নি সরকার নির্ধারিত টোল তালিকা। ফলে পশু কিনতে আসা ক্রেতারা অতিরিক্ত খাজনা দিতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত খাজনা আদায়কে কেন্দ্র করে রশিদ লেখকদের সঙ্গে প্রায়ই ক্রেতা-বিক্রেতাদের বাকবিতন্ডার  ঘটনা ঘটছে। উপজেলা প্রশাসনের হাটবাজার শাখা সূত্রে জানা যায়, প্রতিটি গরু ৫০০ টাকা ও প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ১৫০ টাকা টোল নির্ধারণ করা হয়। গবাদি পশুর ক্ষেত্রে ক্রেতা দেবেন। শুধু ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম থাকলেও ছাতড়া হাটের ইজারাদারের লোকজন বিক্রেতাদের কাছ থেকেও গরু প্রতি ১শ টাকা এবং ছাগল ও ভেড়া প্রতি ২০ টাকা  আদায় করছেন। স্থানীয়রা জানায়, পশুর হাটকে কেন্দ্র করে নওগাঁয় গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট জেলার বড় বড় হাট ইজারা নিয়ে নেয়। তারা সরকারী দলের বিভিন্ন পদের পরিচয় দিয়ে চলেন।  এরপর একই কায়দায় নির্ধারিত টোলের চেয়ে সবখানেই বেশি টাকা আদায় করেন। বিশেষ করে দুই ঈদের সময় টোলের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে আদায় করা হয়। অতিরিক্ত হারে টোল আদায় চললেও যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে প্রশাসনের রহস্যজনক নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলে। তারা এ অনিয়ম বন্ধের জন্য কর্তৃপক্ষের কঠোর  হস্তক্ষেপ ও ভ্রাম্যমান আদালতের অভিযান কামনা করেন। গত সোমবার ছাতড়া হাটে প্রতিটি গরুর জন্য ৫’শ টাকার স্থলে ৮শ টাকা এবং প্রতিটি ছাগল ভেড়ার জন্য ১শ ৫০ টাকার স্থলে ৪শ ৭০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত টোলের চেয়ে প্রতিটি গরু ৩শ টাকা এবং প্রতিটি ছাগল ভেড়া ৩শ ২০ টাকা বেশি। প্রতি হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনা’র (টোল) টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে। ছাতড়া হাটের ইজারদারের প্রতিনিধি বলেন, আমি সরকারী নির্ধারিত খাজনায় আদায় করছি। তবে ঈদের কারণে একটি বেশী আদায় করা হচেছ। কারণ হাটটি অনেক টাকায় ইজারা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ বলেন, আমি গত সোমবারই জানতে পেরেছি। অতিরিক্ত খাজনা আদায় বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান পিএএ বলেন, বিষয়টি নজরে এসেছে। ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত