ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বিয়ের পিঁড়িতে বসলেন হকি খেলোয়াড় হিমেল


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৫:৫২
সাতপাকে বাঁধা পড়লেন হকি জাতীয় দলের গোলরক্ষক ইয়াসিন আরাফাত হিমেল। বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছেন তিনি। কনের নাম সাদিয়া সামাদ ইতি। সম্প্রতি পারিবারিকভাবে কাবিন হয়েছে। ঈদের পর পরই বড় আয়োজনে অনুষ্ঠান করা হবে জানান হিমেল।
 
নিজের বিয়ে নিয়ে ইয়াসিন আরাফাত হিমেল বলেন, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। ছোট বেলা থেকে আমি বাবা ভক্ত ছেলে। আমি যে মেয়েকে বিয়ে করেছি তার ও বাবা নেই। বাবা মায়ের পছন্দ হলে দেখার পর প্রেমে পড়ে যায় তার। তার চলা ফেরা কথা বলা  আমার খুব পছন্দ। পারিবারিক ভাবে ছোট করে কাবিন করেছি। কোরবানি ঈদের পরেই লীগ লীগের মধ্যই অনুষ্ঠান করবো যাতে সকল হকি খেলোয়ার অংশগ্রহণ করতে পারে। আমাদের বিবাহিত জীবনের জন্য সবাই দোয়া করবেন। আমরা যাতে সারাজীবন একসাথে থাকতে পারি।হিমেলের স্ত্রী সাদিয়া সামাদ ইতি নিজের অনুভূতি প্রকাশ করে জানান, আমার  স্বামীর আনেক ভালো মনের মানুষ। যদিও আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে তাও আমাদের মধ্যকার বোঝাপড়া আনেক ভালো। উনি যত ভালো একজন প্লেয়া  ঠিক ততটাই ভালো মনের মানুষ। উনার মতন একজন মানুষ সব মেয়েরই স্বপ্ন। আমি অনেক ভাগ্যবতী।
 
তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ আমি আমাদের দাম্পত্য জীবন নিয়ে অনেক খুশি।  উনি অনেক ব্যস্ততার মাঝেও আমায় সময় দিতে চেষ্টা করেন।  আমার সাথে বন্ধুর মত আচরণ করেন। এত নামডাক থাকা স্বত্তেও উনার মধ্যে কোন অহংকার নেই, সবার সাথেই খুব ভালো ব্যবহার করেন। সবমিলিয়ে উনি অনেক ভালো মনের মানুর। আমি বলতে পারি আমার স্বামী আমার অনেক ভালো বন্ধু।
 
প্রসঙ্গত, হকিতে এক যুগ পার করে ফেলেছেন এই তরুণ ও উদীয়মান গোলরক্ষক । সেই ছোট্ট বয়সে হকিতে হাতেখড়ি তার। হকি কোচ নুরুজ্জামান রিপেল এবং স্কুল শিক্ষক এম এ আব্দুল্লাহ স্যারের হাত ধরে হকিতে আসা। এরপর সেখান থেকে ২০১০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন। বিকেএসপির পাঠ চুকিয়ে হাত গুটিয়ে বসে থাকেননি মেধাবী এবং পরিশ্রমী খেলোয়াড় হিমেল। ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এখন সেখানেই নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী হকি দলের হয়ে খেলছেন তিনি।

এমএসএম / এমএসএম

মুম্বাইয়ের দায়িত্ব পেয়ে লন্ডন ছাড়ছেন পোলার্ড

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

ইয়ামাল-এমবাপে-রাফিনিয়া-হালান্ড ও দলীয় যত রেকর্ড

নীরবেই ঢাকায় পর্দা উঠছে সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই নামছে বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল

সিরিজ বাঁচানোর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস