ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

খুলনা বিভাগে এক দিনে মৃত্যু কমে ২৬, শনাক্ত ১৩৭৩


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৩:১১

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জনের। এর আগে রোববার (১ আগস্ট) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল। সোমবার (২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে ৩ জন করে, মাগুরা ও ঝিনাইদহে ২ জন করে, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৩৪ জনের। মারা গেছেন ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৬১ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১৪১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪২৫ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৯ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৯৮১ জন। মোট মারা গেছেন ৩৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৫৩ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৮৯ জনের। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২১ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৪ জনের। মোট মারা গেছেন ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৪৮ জন। মোট মারা গেছেন ২০৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৯৫ জনের। মোট মারা গেছেন ৫৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১০৩ জন। মোট মারা গেছেন ১৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ১০৬ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২০৩ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।

এমএসএম / জামান

সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন

রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম হাজারো মানুষের

মির্জাগঞ্জে অন্ত:সত্ত্বা নারীকে মারধরে সোহাগ মৃধা গ্রেপ্তার

বড়লেখায় সিসি ক্যামেরার সার্ভার ষ্টেশনের উদ্বোধন

কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু

রাণীশংকৈলে হাইস্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

ফুলবাড়ি সীমান্তে পুই ইন- পুশ ব্যাক নাটকীয়তার পর জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

৫০ হাজার গাছ লাগানো হবে, এক বছরেই ‘গ্রিন সিটি’ হবে: গাসিক প্রশাসক