ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খুব শিগগির ফতুল্লার মাঠ খেলার উপযোগী হবে : তানভীর টিটু


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ২:২৫
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সংস্কার বাজেট মন্ত্রিসভায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। খুব শিগগিরই মাঠ ভরাটের কাজ শুরু করবে বিসিবি। তবে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের কাজ করবে জাতীয় ক্রীড়া সংস্থা। তবে কবে নাগাদ স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক।
 
২০০০ সালে উদ্বোধনের পর থেকে অনেক আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই মাঠেই ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। শেন ওয়ার্ন, রিকি পন্টিংদের পা পড়া মাঠ এখন মশার প্রজনন কেন্দ্র। জীর্ণশীর্ণ হয়ে পড়েছে স্টেডিয়ামের অবকাঠামো। বর্ষা এলেই খেলার অনুপযোগী হয়ে যায় মূল মাঠ। আর দীর্ঘ ছয় বছর ধরে তলিয়ে থাকা ফতুল্লার আউটার গ্রাউন্ড তো সাপ আর ব্যাঙের অভয়ারণ্য। চুরি হয়ে গেছে স্টেডিয়ামের মূল্যবান জিনিসপত্রও। ভেঙে গেছে গ্যালারির শেড আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে একমাত্র প্রেস বক্সটি।
 
দীর্ঘদিন ধরে জাতীয় ক্রীড়া সংস্থার কাছে স্টেডিয়ামটি সংস্কারের দাবি করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে কোনো লাভ না হওয়ায় বিসিবি নিজ উদ্যোগে ভরাট করে মাঠ উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে। স্টেডিয়ামের আউটার মাঠ ও মূল মাঠ ৬ ফুট উঁচু করে খেলার উপযোগী করে তোলা হবে। সেই সঙ্গে এনএসসি থেকেও সবুজ সংকেত পেয়েছে ফতুল্লা স্টেডিয়াম। মন্ত্রিসভায় পাঠানো হয়েছে স্টেডিয়ামটির সংস্কার বাজেট। মাঠ তৈরির কাজ বিসিবি করলেও অবকাঠামো গ্যালারি সংস্কারের কাজ করবে জাতীয় ক্রীড়া সংস্থ।
 
বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু বলেন, খুব দ্রুত আমরা এই মাঠটি খেলার উপযোগী করে তুলব। বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে তা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যাবে। বাকি যে কাজগুলো করার কথা আছে, সেগুলো এনএসসির কাজ। সেগুলো তারা করবে। এটি একনেকের একটা প্রকল্প ছিল, যা আমার মনে হয় পাস হয়ে গেছে।
 
এর আগে ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের জন্য প্রায় ২৫০ কোটি টাকার বাজেটের কথা জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায়ও সংস্কার বাজেট পাঠানোর কথা জানিয়েছেন তিনি। এদিকে ফতুল্লায় মোট ১৪টি পিচ তৈরির পরিকল্পনা করছে বিসিবি। যেখানে মূল মাঠে ৭টি ও স্টেডিয়ামের আউটার মাঠে ৭টি পিচ নির্মাণ করা হবে।

এমএসএম / এমএসএম

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

দুই ম্যাচে মেসির ৫ গোল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!

বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস