নওগাঁর আত্রাইয়ে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা সুপার নিহত
নওগাঁর আত্রাইয়ে মটরসাইকেলের নিয়ন্ত্র হারিয়ে ছামসুর রহমান মাদানী (৫০) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এসময় ইব্রাহিম হোসেন (১৬) নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ছামসুর রমহমান আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা রহমানিয়া কওমী মাদ্রসার সুপার । সে রাণীনগর উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত জান্নাত সরদারের ছেলে এবং আহত ইব্রাহিম সোনাইডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। মঙ্গলবার রাত অনুমান সোয়া ১০টায় এঘটনা ঘটে।
অত্রমাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন,রাত সোয়া ১০টা নাগাদ মটরসাইকেলে মাদ্রাসার ছাত্র ইব্রাহিমকে সাথে নিয়ে সুপার ছামসুর রহমান কিছু নাস্তা কিনার জন্য আত্রাই সদরে যাচ্ছিলেন। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের আত্রাই পল্লীবিদ্যু’ সাবষ্টেশনের একটু অদুরে মোড়ে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পরে যায়। এসময় লোকজন দেখতে পেয়ে তাদেরেকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছামসুর রহমানকে মৃত্যু ঘোষনা করেন। এছাড়া ইব্রাহিমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাতেই আত্রাই হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু