ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ফুল আর চকোলেট দিয়ে স্বাস্থ্যবিধি মান্যকারীদের সাধুবাদ


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৩:৩৬

‘মানবিক মানুষ চাই' এই শুভ প্রত্যয়কে বুকে ধারণ করে শুদ্ধ ধারার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজনের উদ্যোগে রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, সমাজসেবক, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় এবং অংশগ্রহণে মুন্সীগঞ্জের গজারিয়ায় অতিমারী কোভিড-১৯ থেকে সুরক্ষাকল্পে সর্বসাধারণের মধ্যে বিনামূল্যে মেডিকেল মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আইন মান্যকারী পথচারীদের ফুল ও চকোলেট দিয়ে সাধুবাদ জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক পালনে সোমবার (২ আগস্ট) থেকে শুরু হওয়া এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে।

শুভজনের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের পরিচালনায় কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গজারিয়া  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রধান, গজারিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার সজল, গজারিয়া উপজেলা শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন ঠাকুর, সাধারণ সম্পাদক শাহ জালাল বেপারী, গজারিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মো. ফেরদাউস, শুভজন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ-সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, শুভজন সদস্য এবং শিক্ষক হাবিবুর রহমান, মো. আব্দুল মোমেন, আসমা আক্তার, সুমন মাস্টার প্রমুখ।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস