সাভারে প্রশিক্ষণোত্তর বেদে জনগোষ্ঠীর মাঝে সনদপত্র ও চেক বিতরণ
সাভারে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণোত্তর সেমিনার, সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে ।বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পৌর এলাকার তালবাগে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে এ চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এ চেক হস্তান্তর করেন। এসময় ৫০জন প্রশিক্ষনার্থীর হাতে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়াও তাদেরকে কর্মসংস্থানের জন্য উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সুদ বিহীন ঋণ প্রদান করা হবে।
এর আগে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে ওই ৫০জন ৫০দিনব্যাপি ড্রেস মেকিং, মোটর বাইক মেকানিক ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ গ্রহণ করেন।
এসময় অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ডিজিএম আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন