শরণখোলার সেই শতবর্ষী পুকুর রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন
বাগেরহাটের শরণখোলার শতবর্ষী সেই রায়েন্দা পুকুর বাঁচাতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরটির পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তুমুল বৃষ্টি উপক্ষো করে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী দাঁড়িয়ে যায় মানববন্ধনে। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও শিক্ষার্থীদের এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
জেলা পরিষদ থেকে অবৈধভাবে দেওয়া পুকুর ইজারা বাতিলসহ মার্কেট নির্মাণের প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
কর্মসূচীতে অংশগ্রহনকারী রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন বলেন, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. উসমান গণি বলেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ ও তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন হাওলাদার, শিক্ষার্থী ফাতেমাতুজজোহরা বন্যা বক্তৃতা করেন।
তারা বলেন, এর আগে পুকুরটির পূর্বাংশে মার্কেট নির্মাণ করা হয়েছে। এখন আবার দক্ষিণ অংশে মার্কেট নির্মাণের ইজারা দিয়েছে জেলা পরিষদ। এখানে মার্কেট করা হলে পুকুরটির কোনো অস্তিত্বই থাকবে না। রায়েন্দা বাজারের এই পুকুরটি মিঠা পানির একমাত্র উৎস। হাজার হাজার মানুষ এই পুকুরের ওপর নির্ভরশীল। অথচ জেলা পরিষদ সেটি রক্ষা না করে ধ্বংশের পাঁয়তারা করছে। অবিলম্বে এই অবৈধ ইজারা বাতিলে দাবি জানাই। যে কোনো মূল্যে পুকুরে মার্কেট নির্মাণ প্রতিহত করা হবে। জেলা পরিষদ ইজারা বাতিল না করলে লাগাতার আন্দোলনের পাশাপাশি আদালতের আশ্রয় নেওয়া হবে।
উল্লেখ্য, জেলা পরিষদের মালিকানাধীন শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে অবস্থিত শতবর্ষী রায়েন্দা পকুরটি সাত ব্যক্তির নামে ইজারা দেয় জেলা পরিষদ। ওই পুকুরের দক্ষিণ পাশ ভরাট করে সেখানে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত ইজারা বন্দোবস্ত দেওয়া পত্রের একটি অনুলিপি (স্মারক নং-৪৬.৪২.০১০০.০০১.৩২.১০০.২২. ২৯৮(৭) গত মঙ্গলবার (২০জুন) শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দপ্তরে পাঠানো হয়। ইজারায় উল্লেখিত সাত ব্যক্তি হলেন, শিরিন সুলতানা রুমি, মো. আসাদুজ্জামান খান, উজ্জল সাহা, অম্বরিশ রায়, মৌসুফা নুর মুমু, মো. ইমরান উদ্দিন শুভ ও শিশির কুমার সাহা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied