ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২২-৬-২০২৩ বিকাল ৫:৭
 ২০২২-২৩ অর্থ বছরে আমন  প্রণোদনা কর্মসূচির আওতায় রাঙামাটির রাজস্থলী  উপজেলায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের  মাঠ প্রাঙ্গনে  আয়োজিত বিতরণ অনুষ্ঠানে  উচ্চ ফলনশীল জাতের এসব বীজ ও সার কৃষকের হাতে তুলে দেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।
 
এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।  উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের  সভাপতিত্বে উপজেলা  কৃষি কর্মকর্তা আবুল খায়ের এর  সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজস্থলী  উপজেলা পরিষদের  চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী  প্রেসক্লাবের সভাপতি  আজগর আলী খান, সাধারণ সম্পাদক  হারাধন কর্মকার। 
বিতরণ অনুষ্ঠানে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার