অভাবগ্রস্থদের অজ্ঞান করে রক্ত সংগ্রহ করে বিক্রি : গ্রেপ্তার ১
প্রথমে অভাবগ্রস্থ ও নেশাগ্রস্তদের টার্গেট করে কৌশলে বাসায় নিয়ে করা হতো অজ্ঞান। এই সুযোগে শরীর থেকে রক্ত বের করে ১ হাজার ২০০ টাকার বিনিময়ে বিক্রিও করা হতো নিয়মিত। সাভারে আব্দুল জলিল (৫৬) নামের এমন এক রক্ত খেকোর সন্ধান মিলেছে। ধরা পরেছে পুলিশের জালে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে সব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে গভীররাতে সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আবদুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার মৃত ইমান আলীর ছেলে। তিনি সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় ভাড়া থেকে প্রায় বছর জুড়ে রক্ত সংগ্রহ করে বিক্রি করেছেন।
আটক জলিল বলেন, 'রক্ত তো জোর করে নেওয়া সম্ভব নয়। কৌশলেই নিতে হয়। আমি ভুল স্বীকার করেছি। এসব রক্ত রাজধানীর পান্থপথের আলিফ, কলেজ গেটের রাজধানী, কলেজ গেইটের বাংলাদেশ ব্লাড ব্যাংক ও গ্রীনরোডের নিরাপদ হাসপাতালে ১২০০ টাকার বিনিময়ে বিক্রি করেছি।'
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাভারের থানা রোডে অভাবগ্রস্তদের কৌশলে বাসায় ডেকে নিয়ে অজ্ঞান করতো জলিল। পরে পূর্ব অভিজ্ঞতার আলোকে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি করতেন। এমন খবর পাওয়ামাত্র অভিযানে নামে পুলিশ। পরে রাতে জলিলকে আটক করা হয়। এসময় সাভার মডেল থানার উপপুলিশ পরিদর্শক মোঃ রাসেল মিয়া অভিযান করে তার সংগ্রহে থাকা ১০ ব্যাগ রক্ত ও রক্ত সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার অপকর্মের কথা তিনি স্বীকার করেছেন।
শাফিন / শাফিন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন