ওমানে সড়ক দুর্ঘটনায় রেমিটেন্স যোদ্ধার মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১২টার দিকে ওমানের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে তিন দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহত প্রবাসীর নাম মো. জাহেদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মুন্সী বাড়ী এলাকার জেবল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তার চাচা ডাক্তার রফিকুল ইসলাম বলেন, নিহত জাহেদুল ইসলাম ওমানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। শনিবার কাজ শেষে করে বাসায় ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানান ডাক্তার রফিকুল ইসলাম।
এদিকে নিহতের পরিবার জানান, জাহেদুল ইসলাম পরিবারে ৩ বোনের একমাত্র ভাই ছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে, দুই সন্তান রয়েছে। তিনি দীর্ঘ তিন মাস ছুটি কাটিয়ে ওমানে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
শাফিন / শাফিন
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস