সাভারে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা ও আলোচনা
সাভার উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি ৭৩ বছর পেরিয়ে ৭৪ বছরে পদাপর্ণ করছে।
দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। দলটির ৭৪ বছর পূর্তিতে সাভারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী, আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রকিব আহমেদ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা,সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
সকাল এগারটায় সাভার উপজেলা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠান শুরু হয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।সাভার উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী নিজেই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ” আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে আমার দলের প্রিয় নেতাকর্মীরা আজ প্রমান করেছে তারা দলকে কতটা ভালোবাসে! সাবাস বাংলাদেশ।সাবাস আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ সাভার -আশুলিয়া বাসীকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং আমাদের পূর্বসূরী নেতা-কর্মীদের। গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি জননেত্রী,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, যার বলিষ্ঠ নেতৃত্ব, অক্লান্ত শ্রম, মেধা ও ত্যাগের বিনিময়ে আজ গণমানুষের এক বিশাল সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি বাংলাদেশ। যে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন