লোহাগড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ টায় লোহাগড়া জয়পুর জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের কাযার্লয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।
সকাল ১০ টায় লোহাগড়া জয়পুর জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা যুবলীগের সদস্য ছদরউদ্দিন শামীম, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে সহসভাপতি মো. রুমান মৃধা, জয়পুর ইউনিয়ন আ. লীগের সভাপতি শিকদার সাহাবুদ্দিন সাবু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied