রাঙ্গুনিয়া বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকাণ্ড পুড়েছে ৩টি কাঁচা বসতঘর। জানা যায় কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে ক্ষয়ক্ষতি হয়েছে ২০ লক্ষ টাকার অধিক।বৃহস্পতিবার (২২ জুন) ২০২৩ ইং তারিখে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কোদালা ইউনিয়ন ৩নং ওয়ার্ড মুন্সি বাড়ি এলাকায় বসতবাড়ির চুলা হতে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
আগুনের পুড়েছে মোঃ হাসান ও মোছা হোসেন এর একাধিক কক্ষ বিশিষ্ট ২ টি কাঁচা বসতঘর এবং মোঃ হারুন এর ২তলা বিশিষ্ট পাকা ভবনের নীচ তলার আংশিক ক্ষতি হয়।খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম দ্রুত পুলিশ সদস্য পাঠিয়ে দেয় এবং রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুর রহমান বলেন, বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। এতে ২০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ১০ লক্ষ টাকার অধিক মালামাল বের করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস টিম।
ওই এলাকার প্রত্যক্ষদর্শী মোঃ সাইফুদ্দিন বলেন, মধ্যবিত্ত্ব আয়ের পরিবারের প্রায় সদস্য চাষাবাদের কাজে নিয়োজিত। অনেক কষ্টের বিনিময়ে ঘর করেছে এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
Link Copied