টাঙ্গাইলে ঈদ উপলক্ষে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশ গ্রেপ্তার
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। ২৩ জুন শুক্রবার বিকালে ওই ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার নিকট থেকে দুটি পুলিশের পোশাক, একটি পুলিশ বেল্ট, একটি পুলিশ রিফ্ল্যাক্টিং বেল্ট ও পাঁচটি ছোরা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম সোনাব আলী চোরা (৫০)। ওই ডাকাত সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকুরকী গ্রামের মৃত জিলানীর ছেলে। টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ১০টার দিকে খবর আসে টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী কলেজ মোড়ে কিছু ডাকাত পুলিশ পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে পুলিশের নকল পোশাক, দেশীয় অস্ত্র-শস্ত্র ও অন্যান্য মালামাল'সহ অবস্থান করছে।
পরে বিশেষ অভিযান পরিচালনা করে কাগমারী কলেজ মোড় থেকে সোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, শুক্রবার ২৩ জুন এসআই মনির বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে বিকালে আদালতের মাধ্যমে সোনাব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied