ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইল-২ আসনের সাংসদ প্রার্থী লায়ন নুর ইসলামের গনসংযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১২:১৮

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনের সাংসদ প্রার্থী বিশিষ্ট সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা লায়ন নুর ইসলাম তার নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। এসময় তার সাথে নড়াইল ও লোহাগড়ার স্থানীয় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সঙ্গে ছিলেন।

সাংসদ প্রার্থী লায়ন নুর ইসলাম বলেন, নড়াইল-২ আসনকে জবাবদিহিতামুলক সংসদীয় এলাকা হিসেবে বাংলাদেশে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশের অংশ তথা রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে দেওয়ার লক্ষে আমার এ নির্বাচনে অংশগ্রহন।

আমি মনে করি একটি দেশের উন্নয়ন এর জন্য দরকার দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব ও তার ধারাবাহিকতা। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সঠিক পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে দেশী বিদেশি স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও প্রত্যক্ষ মদদে তাকে সপরিবারে হত্যা করা হয়। এরপর দীর্ঘ ২১ বছরের সামরিক শাসক ও তাদের দোসররা এই দেশে গনতন্ত্র হত্যা ও লুটপাটের রাজত্ব কায়েম করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও ৫ বছরে জমে থাকা সমস্থ জঞ্জাল সরানো সম্ভব হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচারের কাজ ,শুরু হলেও শেষ করতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। গণতন্ত্র ও উন্নয়ন আবারও হোঁচট খায়। ২য় মেয়াদে ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বদলে যেতে থাকে বাংলাদেশ।গনতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় একটি অনুন্নত দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে, পরিনত হয়েছে ডিজিটাল বাংলাদেশে। পদ্মা সেতু ও কালনা সেতু আজ কোন স্বপ্ন নয়, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র,কর্নফুলি টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে -সব মিলিয়ে এক আধুনিক বাংলাদেশ। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে আজ যেমন সরকারের ধারাবাহিকতা বজায় রাখা দরকার তেমনি মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন। বিশেষ করে নড়াইল-২ আসনটি প্রধানমন্ত্রী নিজের বলে মনে করায় এ আসনের উন্নয়ন এর জন্য একজন সাংবাদিক নেতা বিশেষ অবদান রাখতে পারেন বলে সাধারণ ভোটাররা মনে করেন। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন এর ক্ষেত্রে শত ফুলকে ফুটতে দিতে বলেছেন। আমিও চাই শতফুল ফুটুক, সবচেয়ে সুন্দর ফুলটি তিনি বেছে নিন,আগামী বাংলাদেশের জন্য।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ