উলিপুরে ভিজিএফের চাল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া। ইউনিয়নের ৬ হাজার ৮শ ৭৪ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মঞ্জুরুল আলম, ইউপি সদস্য আব্দুল লতিফ, ইউপি সচিব হারুন আর রশিদ, হিসাব সহকারী আনোয়ার পারভেজ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাতিয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সবুজ মিয়া প্রমুখ। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ১৩ টি ইউনিয়নের অতি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত