ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন ছিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ৪:৪২

কারখানা চালুর ঘোষণায় স্বাস্থ্যবিধি না মেনে তাড়াহুড়ো করে শ্রমিকরা ঢাকায় ফেরার ঘটনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন ছিল। 
 
সোমবার (০২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গার্মেন্টস মালিকরা বলেছিলেন, ঢাকার আশেপাশে যে শ্রমিকরা আছে, তাদেরকে নিয়েই আপাতত শুরু করবেন। কিন্তু এক্ষেত্রে কোনো কোনো মালিক সেটির ব্যত্যয় ঘটিয়েছেন। তাদের পক্ষ থেকে শ্রমিকদেরকে ফোন করা হয়েছে, কাজে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ যারা ঢাকার বাইরে চলে গেছেন তাদের আসতে বলা হয়েছে। 

ড. হাছান মাহমুদ বলেন, আমি মনে করি এক্ষেত্রে গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন ছিল। সবাইকে আমি দোষ দেব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে, সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটু ভুল ছিল। তারা যেটি বলেছিলেন, ঢাকার আশেপাশে বা ঢাকার শ্রমিকদের নিয়ে চালু করবে, সেটি হলে এভাবে দৌড়ঝাঁপ করে শ্রমিকদের আসতে হতো না। শ্রমিকদের সুবিধার্থেই কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চালু করা হয়েছিল বলেও জানান তিনি। 

মন্ত্রী বলেন, ইতোমধ্যে আবার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এ বছরের মধ্যেই ১০ কোটি ডোজ টিকা দেশে আসবে। সম্ভব হলে প্রতিমাসে এক কোটি লোককে টিকা দেওয়া হবে। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার রোডম্যাপ ঘোষণা করেই এই ঘোষণা (টিকাদান কর্মসূচি) দিয়েছে। সরকারতো দুই বা তিন মাস আগে এই ঘোষণা দেয়নি। 

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল